ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান
ডুয়া ডেস্ক : মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান’-এ ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। গতকাল সোমবার লোহিত সাগরে অবস্থানকালে রণতরির হ্যাঙ্গার ডেক থেকে একটি অত্যাধুনিক এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে যায়।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, বিমানটির দাম প্রায় ৬৭ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮১০ কোটি টাকার সমপরিমাণ।
সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম ‘আরব নিউজ’ জানায়, ঘটনাটি ঘটে যখন বিমানটিকে হ্যাঙ্গার ডেক থেকে সরিয়ে একটি নির্দিষ্ট স্থানে নেওয়া হচ্ছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ‘মুভ ক্রু’। বিমানটির সঙ্গে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত ছোট টাগ ট্রাক্টরটিও পানিতে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বিমানে পাইলট ছিলেন না। তবে টাগ ট্রাকে থাকা ক্রু ও আশপাশে থাকা সদস্যরা তাৎক্ষণিক লাফিয়ে পড়ে নিজেদের রক্ষা করেন। মার্কিন নৌবাহিনী জানায়, একজন নাবিক সামান্য আহত হয়েছেন, তবে গুরুতর কিছু ঘটেনি।
উল্লেখ্য, যুদ্ধবিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ১৩৬-এর অন্তর্ভুক্ত ছিল। এখনো স্পষ্ট নয়, সাগরে পড়ে যাওয়া বিমানটি উদ্ধারে কোনো অভিযান চালানো হবে কি না। তবে পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
‘ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান’ বর্তমানে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এটি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে অংশ নেয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রণতরিটি ড্রোন, যুদ্ধবিমান, বোমারু বিমান ও নৌযান ব্যবহার করে প্রতিদিন বিভিন্ন আক্রমণে অংশ নিচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রণতরির মোতায়েনের মেয়াদ সম্প্রতি আরও এক মাস বাড়িয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত