ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হুতিদের ক্ষে-পণা-স্ত্রের তাড়া খেয়ে সাগরে ডুবলো সর্বাধুনিক মার্কিন যু-দ্ধবিমান
ডুয়া ডেস্ক: ইয়েমেনে হামলা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে ডুবে গেছে। প্রতিটি বিমানের মূল্য প্রায় ৬ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৯ কোটি টাকা।
সোমবার (২৮ এপ্রিল) ভোরে ইয়েমেনে হামলা শেষে ফেরার পথে বিমানটি ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরীতে নামতে গিয়ে সাগরে পড়ে। পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। খবর সিএনএনের।
মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, এ ধরনের ঘটনা এই প্রথম ঘটল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র এড়াতে রণতরীটি হঠাৎ দিক পরিবর্তন করলে বিমানটি ভারসাম্য হারিয়ে পড়ে যায়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, হামলার পর হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে রণতরীতে পাল্টা হামলা চালায়। যদিও এগুলো সরাসরি আঘাত হেনেছে কিনা তা নিশ্চিত নয়। এক নাবিক সামান্য আহত হয়েছেন।
এই ঘটনার সময় ইউএসএস হ্যারি এস ট্রুম্যান লোহিত সাগরে অবস্থান করছিল এবং এখনও অভিযান চালানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
ইয়েমেনের সাদা প্রদেশে ওই দিন মার্কিন বিমান হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়। এতে অন্তত ৬৮ জন নিহত ও ৪৭ জন আহত হন। হুথি নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আশ্রয়কেন্দ্রটি আইওএম ও রেডক্রসের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল। হুথিরা এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।
হুথি টেলিভিশনে প্রচারিত ফুটেজে আশ্রয়কেন্দ্রে ধ্বংসযজ্ঞ এবং আহতদের হাসপাতালে নেওয়ার দৃশ্য দেখা যায়। একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত না হওয়ায় বিশেষজ্ঞ দল সেটি নিষ্ক্রিয় করে।
ইয়েমেনি বাহিনীর তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ১,২০০-র বেশি বিমান হামলা চালিয়েছে, যাতে ১,৩০০ জনের বেশি নিহত বা আহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু।
গাজা যুদ্ধের প্রেক্ষিতে হুথিরা ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে ইসরাইল ও মিত্র দেশগুলোর জাহাজে হামলা চালিয়ে আসছে। যুদ্ধবিরতির পর কিছুদিন হামলা বন্ধ থাকলেও ইসরাইল আবার গাজায় আক্রমণ শুরু করলে হুথিরাও নতুন করে হামলা শুরু করে। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইয়েমেনে হামলা চালাচ্ছে, যার ফলে ব্যাপক ক্ষতি ও বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি