ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে ধারাবাহিক পতন কেন, খতিয়ে দেখবে বিএসইসি
ডুয়া নিউজ: বাংলাদেশের শেয়ারবাজারে সাম্প্রতিক টানা দরপতনে উদ্বেগ প্রকাশ করেছে স্বয়ং বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই পতনকে কোনভাবেই স্বাভাবিক হিসেবে মনে করছে না নিয়ন্ত্রক সংস্থাটি। তাই পতনের কারণ খতিয়ে দেখতে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে।
রোববার (২৭ এপ্রিল) চার সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমান, উপ-পরিচালক মুহাম্মদ ওরিসুল হাসান রিফাত, ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান এবং সিডিবিএলের সহকারী ব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসির আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের নিম্নমুখী প্রবণতা অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। তাই কমিশন সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এবং বিএসইসি আইন, ১৯৯৩ এর আওতায় কমিশন এই নির্দেশ প্রদান করেছে।
উল্লেখযোগ্য যে, গত ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর ব্যাংক ও অন্যান্য আর্থিক খাতে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও তা শেয়ারবাজারে কার্যত প্রভাব ফেলতে পারেনি। বরং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক, ডিএসইএক্স প্রায় ১২ শতাংশ কমে গেছে।
বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডারদের অভিযোগ, বর্তমান কমিশন বাজারকে সঠিকভাবে পরিচালনা করতে অক্ষম। এর ফলে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনের অন্যান্য সদস্যদের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীদের মধ্যে বিক্ষোভ চলমান রয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?