ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক লতিফ আহমেদ মারা গেছেন
ডুয়া নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. লতিফ আহমেদ (৭২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত একটার পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মঙ্গলবার বাদ জোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র রেখে গেছেন।
অধ্যাপক লতিফ আহমেদের মৃত্যুতে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন।
তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উর্দু ভাষা শিক্ষা ও গবেষণায় প্রফেসর লতিফের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অধ্যাপক লতিফ আহমেদ ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাষা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন, পরে ২০১২ অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ২০১৮ সালে অবসরগ্রহণ করেন।
কর্মজীবনে তিনি বিভাগীয় সভাপতিসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা তত্ত্বাবধান করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?