ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আইসিবির তিন হাজার কোটি টাকার বিনিয়োগ: কোথায় গেল সেই অর্থ?
শেয়ারবাজারে বিনিয়োগ এবং উচ্চ সুদে নেয়া ঋণ পরিশোধে সহায়তার লক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে ৩ হাজার কোটি টাকার তহবিল সরবরাহ করেছিল বাংলাদেশ ব্যাংক। এই তহবিল ব্যবহারের বিস্তারিত তথ্য সোমবার (২৮ এপ্রিল) আইসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তহবিলের যথাযথ ব্যবস্থাপনার জন্য আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ডের দুই পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।
কমিটির তত্ত্বাবধানে, সরকার ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত 'এ' ক্যাটাগরির সিকিউরিটিজে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
এছাড়া, ২ হাজার কোটি টাকা উচ্চ সুদের ঋণ পরিশোধে ব্যবহার করা হয়েছে, যা বিভিন্ন ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং কর্পোরেট সংস্থার কাছে পূর্বে নেয়া হয়েছিল। আইসিবি জানায়, এ পদক্ষেপের মাধ্যমে শেয়ারবাজারে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?