ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কাতারে লটারিতে পাঁচ তারকা হোটেলের মালিক হলেন বাংলাদেশী
ডুয়া ডেস্ক: বাংলাদেশী নির্মাণ শ্রমিক জাহেদুল ইসলাম কাতারে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত ট্রেড, রিয়েল এস্টেট ও রেমিট্যান্স মেলায় লটারিতে পুরস্কার জিতেছেন। ঝিনাইদহ জেলার এই প্রবাসী কক্সবাজার বা কুয়াকাটায় নির্মাণাধীন পাঁচ তারকা হোটেলের একটি স্যুইটের আংশিক মালিকানা লাভ করেছেন যেটির বর্তমান মূল্য ৬ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এর মূল্য ১৫-২০ লাখ টাকায় পৌঁছাতে পারে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে গোল্ড স্যান্ডস গ্রুপের সিনিয়র পরিচালক শাহাদাত হোসেন বাহার বিজয়ীর কাছে দলিল হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।
গোল্ড স্যান্ডস গ্রুপের এমন ভিন্নধর্মী আয়োজনের প্রশংসা করে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, 'এ ধরনের মেলা কাতার প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবে এবং কাতার-বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
এ বিষয়ে গোল্ড স্যান্ডস গ্রুপের সিনিয়র পরিচালক শাহাদত হোসেন বাহার বলেন, 'চার লাখ কাতার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মধ্যে অন্তত এক জনকে পুরস্কার দিতে পেরে আমি আনন্দিত। গোল্ড স্যান্ডস গ্রুপ প্রবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে কক্সবাজার এবং কুয়াকাটায় আন্তর্জাতিক ফাইভ স্টার নির্মাণের পাশাপাশি ঢাকায় পূর্বাচল এবং মাওয়াতে দুটি আধুনিক ল্যান্ড প্রজেক্ট এবং বসুন্ধরাতে ওয়ার্ল্ড ক্লাস অ্যাপার্টমেন্ট প্রজেক্ট নির্মাণ করছে গ্রুপটি।'
বর্তমানে ট্যুরিজম ইনফ্রাটেকচার ডেভেলপমেন্টে প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশী বিনিয়োগ রয়েছে গোল্ড স্যান্ডস গ্রুপের বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)