ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডুয়ার বৈশাখী মিলনমেলায় প্রাণের উল্লাস
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, অপরাজেয় বাংলা, কার্জন হল, কলাভবনে আছে তাদের কত শত স্মৃতি! কিন্তু এখন সবাই প্রাক্তন। মাঝেমধ্যে মায়ার টানে কেউ ক্যাম্পাসে এলে স্মৃতিকাতর হয়ে পড়েন। তবে মেলে না সহপাঠীর সাহচর্য।
আজ শনিবার সহপাঠী ও সতীর্থদের সঙ্গে পুনরায় সাক্ষাৎ হওয়ায় মাতলেন আনন্দ-উল্লাসে। এ যেন সুখ-দুঃখের মিলনমেলা। খুলে বসা গল্পের ঝাঁপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসবে এমন দৃশ্যের অবতারণা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নানা আয়োজনে হচ্ছে এ পুনর্মিলনী।

বিকেল চারটায় পায়রা ও বেলুন উড়িয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (ডুয়া) বৈশাখী মিলনমেলা ১৪৩২ এর উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তার আগেই দুপুর থেকেই টিএসসি চত্বরে জড়ো হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। ফটোসেশন, কোলাকুলি, পরস্পর আলাপ, গল্পে মেতে উঠেন এলামনাইরা। মিলনমেলা চলবে রাত দশটা পর্যন্ত।
বহুদিন, বহুবছর পর একেকজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উদ্বেলিত হয়ে উঠে প্রতিটি প্রাণ। প্রাক্তনদের আগমন আর সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে অপরের সঙ্গে গল্প-আড্ডা, পারিবারিক পরিচয় আর প্রিয় ক্যাম্পাস ঘিরে স্মৃতিচারণে অন্যরকম আবহ তৈরি হয়, যা সবাইকে ছুঁয়ে যায়।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল বারী ড্যানী। সভাপতিত্ব করেন ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কার্যনির্বাহী কমিটি ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর