ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জহুরুল হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিন সদস্যের আহ্বায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।
শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে অ্যাসোসিয়েশনের সদস্যের মোখিক ভোটে এই কমিটি গঠিত হয়।
এতে আহ্বায়ক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান ও সদস্য সচিব হিসেবে ব্যারিস্টার শাহীন আহমেদ নির্বাচিত হন। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।

সাধারণ সভায় র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেন, জহুরুল হক হল ছাড়ার পর এর আগে মাত্র একবার আসার সুযোগ হয়েছিল। আজকে আবার সেই সুযোগ যারা করে দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। নতুন কমিটিতে যারা আসবেন তারা যেন সবার জন্য কাজ করেন সেই কামনা করছি। এখানে সবাই যাতে এক জায়গায় বসতে পারি এইটা নিশ্চিত হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য সাধিত হবে।
স্বাগত বক্তব্যে যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য কাজ করে যাচ্ছি। সমস্ত রাজনীতির উর্ধ্বে আমরা এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে গড়তে চাই। এটা দিয়ে বিরাট কিছু হওয়া যাবে তা কিন্তু এর মাধ্যমে আমাদের একে অপরের স্মৃতি ও আবেগের সম্মিলন ঘটানো সম্ভব।

আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, একটি প্রতিষ্ঠানের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি শক্তিশালী প্রতিষ্ঠান। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক কর্মকাণ্ড হয় সেগুলো ঢাবিতে কেন করা সম্ভব হয় না? কারণ এটি একটি সরকার নির্ভর বিশ্ববিদ্যালয়। সেসব বিশ্ববিদ্যালয় পারে এই কারণে তারা অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্ভর বিশ্ববিদ্যালয়, সরকারের উপরে নির্ভর নয়। অ্যালামানাই অ্যাসোসিয়েশন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে পারফর্ম করতে পারে। সেজন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা ও নেতৃত্ব।

তিনি বলেন, আমি শিক্ষক সমিতিতে কতবার জয়ী হয়েছি এটা গুনে শেষ করতে পারবো না। সিনেটে বহুবার সদস্য নির্বাচিত হয়েছি। এখনো আমি সিনেট সদস্য। আমরা কেউ রাজনীতির বাইরে না। আমাকে সবসময় পাশে পাবেন এইটুকু বলতে পারি। আপনারা আমার উপর যে আস্থা রেখেছেন তা শ্রদ্ধা করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত