ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
থাইল্যান্ড ভ্রমণে নতুন নিয়ম
ডুয়া ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ডে ভ্রমণ এখন আরও কিছু নতুন নিয়মের মধ্যে দিয়ে সম্পন্ন করতে হবে। দেশটির পর্যটন খাতে বিদেশি আগমনের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় থাই সরকার ভ্রমণ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন একটি পদক্ষেপ নিয়েছে।
২০২৫ সালের ১ মে থেকে থাইল্যান্ডে প্রবেশ করতে হলে যেকোনো বিদেশি নাগরিককে ডিজিটাল অ্যারাইভাল কার্ড (TDAC) পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। পরিবারসহ ভ্রমণ করলে প্রতিটি সদস্যের জন্য আলাদা ফর্ম পূরণ করতে হবে।
এই ডিজিটাল কার্ডের মাধ্যমে আগত যাত্রীর ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের বিবরণ, ফ্লাইট সংক্রান্ত তথ্য এবং থাইল্যান্ডে অবস্থানের অস্থায়ী ঠিকানা সংগ্রহ করা হবে। এতে সীমান্তরক্ষীরা আগেভাগেই প্রয়োজনীয় তথ্য হাতে পাবে এবং ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুততর করা সম্ভব হবে।
থাইল্যান্ডে ভ্রমণ, ব্যবসা কিংবা ট্রানজিট যেকোনো উদ্দেশ্যেই প্রবেশ করতে চাইলে এই কার্ড পূরণ বাধ্যতামূলক। TDAC ফর্মটি থাইল্যান্ড ইমিগ্রেশন ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভ্রমণের কমপক্ষে তিন দিন আগেই পূরণ করতে হবে।
নিরাপত্তার স্বার্থে ফর্ম পূরণ করে তার একটি প্রিন্ট কপি সঙ্গে রাখা সুপারিশ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ