ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল পাকিস্তান
ডুয়া ডেস্ক: ভাতর নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারত। তারা পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ক্রসিং বন্ধ, সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি স্থগিত এবং পাকিস্তানিদের জন্য সবধরনের ভিসা সেবা স্থগিতের ঘোষণা দিয়েছে। এবার ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান।
ভারতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। বৈঠক শেষে ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। তারা জানায়, ভারতের সঙ্গে থাকা ওয়াঘাহ সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়সীমায় ভারত থেকে কোনো পণ্য পাকিস্তানে প্রবেশ করবে না এবং পাকিস্তান থেকেও কোনো পণ্য ভারতে যাবে না।
এছাড়াও, ভারতের সঙ্গে বিদ্যমান সিমলা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারত যুদ্ধে অংশ নেয় এবং দুই দেশের সেনাদের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়, যার পরিণতিতে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই যুদ্ধের পর ১৯৭২ সালে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত ও পাকিস্তান সিমলা চুক্তিতে সই করে।
এই চুক্তির উদ্দেশ্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি ভিত্তি গড়ে তোলা, কাশ্মির সমস্যার শান্তিপূর্ণ সমাধান খোঁজা এবং ভবিষ্যতের যেকোনো বিরোধ আলোচনা ও শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তির অঙ্গীকার। পাশাপাশি, এতে যুদ্ধবন্দিদের মুক্তি ও যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের বিষয়েও উল্লেখ ছিল।
বৈঠকে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলেরও তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, ‘নয়াদিল্লি সিন্ধু নদের পানি প্রবাহ ঠেকানোর চেষ্টা করলে পূর্ণশক্তি প্রয়োগ করে এর জবাব দেওয়া হবে।’
জরুরি ভিত্তিতে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান অসিম মুনিরসহ সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা।সূত্র: দ্য ডন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট