ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ছাড়া পেলেন চবির ৫ শিক্ষার্থী
ডুয়া ডেস্ক: খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য নিপন ত্রিপুরা।
তবে তাদের কোথায় ও কখন মুক্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। অপহরণের ৯ দিন পর অবশেষে মুক্তি পেলেন পাঁচ শিক্ষার্থী।
গত ১৬ এপ্রিল বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে অপহরণ করা হয় তাদের। মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—রিশন চাকমা, দিব্যি চাকমা, মৈত্রীময় চাকমা, লংঙি ম্রো ও অলড্রিন ত্রিপুরা। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের নিরাপদে মুক্তি পাওয়ায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা।
অপহরণের ঘটনায় ইউপিডিএফকে দায়ী করে আসছে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউপিডিএফ।
এর আগে গত সোমবার অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে ইউপিডিএফের সন্দেহভাজন আস্তানায় যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক পোশাকসহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)