ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার ডিএসসিসির ওয়ার্ড সচিব
ডুয়া ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে ঘুষের অর্থ গ্রহণ করার সময় তাকে আটক করা হয়। এ সময় ঘুষের টাকা ছাড়াও অন্যান্য আলামত জব্দ করে দুদকের দল।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক জানায়, সবুজবাগে পূর্ব বাসাবোর লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ঢাকার ম্যানেজার মো. সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি কর্পোরেশনের ছাড়পত্র প্রয়োজন। আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
আরও উল্লেখ করা হয়, সচিব সোহেল হুমকি দেন যে, দাবি করা ঘুষের টাকা না দিলে তিনি কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। তিনি আরও জানতে পারেন কুতুবউদ্দিন সোহেল আগত সব সেবাপ্রার্থীর কাছ থেকে ছাড়পত্র প্রদান বাবদ ঘুষ হিসেবে টাকা গ্রহণ করে থাকেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)