ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ যেদিন
ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামী শনিবার ২৬ এপ্রিল প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন।
তিনি বলেন, "এবার ভর্তি পরীক্ষা শুধু রাজশাহীতে নয়, দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ফলে পরীক্ষার সব কার্যক্রম শেষ করতে কিছুটা সময় বেশি লেগেছে। তবে আমরা চেষ্টা করছি নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৬ এপ্রিল ফলাফল প্রকাশ করতে।"
ফলাফল প্রকাশিত হলে পরীক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তা জানতে পারবেন।
এর আগে, গত ১৯ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে অংশ নেয় ৪৮ হাজার ৮২ জন পরীক্ষার্থী। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার ৭৯২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার ৬৬৪ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৮ হাজার ৫৭ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২৬৮ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। রাজশাহী কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৯.৪৮ শতাংশ।
দ্বিতীয় শিফটে পরীক্ষার্থী ছিল ৪৮ হাজার ৮০ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেয় ১৫ হাজার ৭৯২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬৬৩ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৮ হাজার ৫৬ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২৬৮ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৩০১ জন। রাজশাহী কেন্দ্রে দ্বিতীয় শিফটে উপস্থিতির হার ছিল ৮৯.৮২ শতাংশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল প্রকাশের পর পরই ওয়েবসাইটে (https://admission.ru.ac.bd) তা পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা