ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
এবার জাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
ডুয়া নিউজ: এবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৮ শিক্ষার্থী।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে মহুয়া মঞ্চে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে তারা এ অনশন শুরু করেন
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।’
বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চে বসে আছেন অনশনরত শিক্ষার্থীরা। তাদের হাতে লেখা ব্যানারে কুয়েট উপাচার্যে অপসারণের দাবি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “আমরা কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আমরণ অনশনে বসেছি।”
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান বলেন, “কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনে বসেছি। অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত সরকারের ঘুম ভাঙছে না। লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের সাথে তামাশা করছে। আমরা স্পষ্ট ভাষায় জোরালোভাবে বলতে চাই কুয়েটের দলকানা উপাচার্য মাছুদকে বিকেলের মধ্যে না সরালে আমরা ব্লকেড কর্মসূচি দেব।”
উল্লেখ্য, কুয়েট ভিসি অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে গত সোমবার (২১ এপ্রিল) বিকাল ৪টা থেকে আমরণ অনশনে বসেছেন কুয়েটের ৩২ শিক্ষার্থী। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনেও অনশনে বসেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা-কর্মীরা। এবার তাদের দাবির সাথে সংহতি জানিয়ে অনশনে বসলেন জাবির শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে