ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইবির প্রশাসনিক ভবন অবরোধ
ডুয়া ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন করার দাবিতে প্রশাসনিক ভবন আটকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেছে বিভাগটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার পর থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।
আন্দোলকারীদের শিক্ষার্থীদের দাবি, দুপুর ২টার মধ্যে এক্সপার্ট কমিটির রিপোর্ট সাবমিট করে ২৪ ঘণ্টার মধ্যে জরুরি সিন্ডিকেট সভা ডাকতে হবে। একইসঙ্গে সিন্ডিকেটে বিভাগের নাম পরিবর্তন করে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে হবে।
তারা জানান, সেশনজট নিরসনে বিভাগে নানা কেলেঙ্কারিতে অভিযুক্ত শিক্ষকদের একাডেমিক কমিটি ও অভিযোগ আনয়নকারী সকল ব্যাচের পরীক্ষা কমিটি থেকে বহিষ্কার করে দুপুর ২টার মধ্যে নতুন কমিটি তৈরি করতে হবে। বিভাগের সকল পরীক্ষা দ্রুত সচল ও একাডেমিক জটিলতা দূর করতে হবে।
জানা গেছে, বিভাগটি চালুর পর থেকে বিভাগের নাম ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রসপেক্টাসে এই নাম দেয়া হলেও ভর্তির পর শিক্ষার্থীরা জানতে পারেন বিভাগের নাম জিওগ্রাফি এন্ড এনভাইরনমেন্ট।
শিক্ষার্থীদের দাবি, তিন বছর আগে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তাদের অজান্তে স্বাক্ষর নিয়ে বিভাগের নাম পরিবর্তন করা হয়। পরবর্তীতে বিষয়টি জানার পর দীর্ঘদিন ধরে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলন করা হলেও তা বাস্তবায়ন হয়নি। চূড়ান্তভাবে নাম পরিবর্তনের বিষয়টি সুরাহা না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)