ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবির দুই ইউনিটে বিষয় বরাদ্দ ও সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দুটি ইউনিটের পূর্ণাঙ্গ এবং একটি ইউনিটের আংশিক বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সাক্ষাৎকারের সময়সূচিও জানানো হয়েছে।
ওয়েবসাইটে জানানো হয়, ব্যবসায় শিক্ষা ইউনিটের ব্যবসায় শিক্ষা শাখা ব্যতীত বাকি ইউনিটগুলোর প্রথম ধাপের বিষয় বরাদ্দ প্রকাশ করা হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে অনলাইনে একটি অ-ফেরতযোগ্য অর্থ জমা দিয়ে ইউনিট কর্তৃক নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল মার্কশিট/গ্রেডশিট সঙ্গে আনতে হবে, যা ইউনিট অফিসে জমা রাখা হবে।
সাক্ষাৎকার সূচি:
-
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট:
-
মানবিক শাখা: ২৭ ও ২৮ এপ্রিল
-
বিজ্ঞান ও বাণিজ্য শাখা: ২৯ এপ্রিল
(বিশদ সাক্ষাৎকার সূচি সংশ্লিষ্ট ইউনিটের নোটিশ বোর্ডে প্রকাশিত হবে)
-
-
বিজ্ঞান ইউনিট:
-
সাক্ষাৎকারের তারিখ: ২৪ এপ্রিল
(বিশদ সূচি বিজ্ঞান ইউনিটের নোটিশ সেকশনে পাওয়া যাবে)
-
এদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটের বিজ্ঞান ও মানবিক শাখার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। তবে বাণিজ্য শাখার এমসিকিউ অংশের পরীক্ষা আগামী ১৭ মেবিকেল ৩টায় পূর্ব নির্ধারিত কেন্দ্রে নতুন আসনবিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সর্বশেষ তথ্য ও নির্দেশনা জানতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট ভিজিট করতে হবে:
https://admission.eis.du.ac.bd/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস