ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানি রয়েছে। এর মধ্যে মার্চ’২৫ মাসে বিনিয়োগ হাল নাগাদ প্রকাশ করছে ২২টি কোম্পানি। প্রকাশিত হালনাগাদ অনুযায়ী আলোচ্য মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১১ কোম্পানির। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে যাওয়া কোম্পানিগুলো হলো- এসোসিয়েটেড অক্সিজেন, বারকা পাওয়ার, বারকা পতেঙ্গা পাওয়ার, ডেসকো, ডরিন পাওয়ার, জিবিবি পাওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল কোম্পানি, শাহজীবাজার পাওয়ার কোম্পানি এ্বং ইউনাইটেড পাওয়ার জেনারেশন। জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের। ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.৩৩ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ১.৯২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২.৭৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৩.৫৩ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ১.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫.৪৮ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ০.০৮ শতাংশ থেকে ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.০৫ শতাংশে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে-
এসোসিয়েটেড অক্সিজেন
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১১.৪৭ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১.৪২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৭.৭৪ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭.৭৯ শতাংশে।
বারকা পাওয়ার
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৪.৭৬ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪.৪১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৫.২৪ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫.৫৯ শতাংশে।
বারকা পতেঙ্গা পাওয়ার
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.৭০ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬.৯৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৬.৫৪ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭.২৭ শতাংশে।
ডেসকো
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.৭৮ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩.৬৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৮.৫২ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৬৫ শতাংশে।
ডরিন পাওয়ার
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.১৬ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮.০৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৫.২৩ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩৪ শতাংশে।
জিবিবি পাওয়ার
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.১০ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২.৭৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৪.৮৯ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫.২৫ শতাংশে।
মেঘনা পেট্রোলিয়াম
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৩.৪৭ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৩.৪১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৭.৮১ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭.৮৩ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ০.০৫ শতাংশ থেকে ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০.০৯ শতাংশে।
পদ্মা অয়েল কোম্পানি
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩২.২০ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৬০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১.৬০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৫.১৬ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫.৯৩ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ০.২৩ শতাংশ থেকে ০.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.০৬শতাংশে।
শাহজীবাজার পাওয়ার কোম্পানি
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.৩৬ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬.১৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৪.৪৩ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪.৬৫ শতাংশে।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.৪৩ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭.৪২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২.৫৬ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২.৫৭ শতাংশে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)