ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সপ্তাহজুড়ে ডিএসই'র পিই রেশিওতে ইতিবাচক পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ারের মূল্যায়ন সূচক হিসেবে পরিচিত পিই রেশিওতে ঊর্ধ্বগতি দেখা গেছে। ৮ থেকে ১২ মার্চ, ২০২৬ সময়কালে এ সূচক আগের সপ্তাহের তুলনায় ২.৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শনিবার (১৫ মার্চ) ডিএসই প্রকাশিত সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৫৩ পয়েন্ট। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৯.৭৭ পয়েন্টে। ফলে এক সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.২৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যা শতাংশের হিসেবে প্রায় ২.৫২ শতাংশ।
এর আগের সপ্তাহে অবশ্য ভিন্ন চিত্র দেখা গিয়েছিল। ১ থেকে ৫ মার্চ সময়কালে সপ্তাহের শুরুতে পিই রেশিও ছিল ১০.১০ পয়েন্ট। তবে সপ্তাহ শেষে তা কমে দাঁড়ায় ৯.৫৩ পয়েন্টে। ফলে ওই সপ্তাহে পিই রেশিও কমেছিল ০.৫৭ পয়েন্ট বা প্রায় ৫.৬৪ শতাংশ।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বিভিন্ন শিল্পখাতে পিই রেশিওর মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। বিদায়ী সপ্তাহ শেষে জ্বালানি ও বিদ্যুৎ খাতে পিই রেশিও দাঁড়িয়েছে ৫.৩৪ পয়েন্টে এবং ব্যাংক খাতে ৭.০৪ পয়েন্টে।
এ ছাড়া ওষুধ ও রসায়ন খাতে পিই রেশিও রয়েছে ৯.৭৯ পয়েন্টে এবং আর্থিক খাতে ১০.৯০ পয়েন্টে। টেক্সটাইল খাতে এ হার ১২.৩৩ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১২.৫৩ পয়েন্ট এবং টেলিযোগাযোগ খাতে ১২.৭১ পয়েন্টে অবস্থান করছে।
প্রকৌশল খাতে পিই রেশিও ১৩.৮৩ পয়েন্টে এবং সিমেন্ট খাতে ১৪.০৮ পয়েন্টে রয়েছে। সেবা ও আবাসন খাতে এটি ১৪.০৯ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৪.৮৪ পয়েন্ট এবং বিবিধ খাতে ১৫.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে ভ্রমণ ও অবকাশ খাতে পিই রেশিও রয়েছে ১৬.২৮ পয়েন্টে এবং তথ্যপ্রযুক্তি খাতে ১৭.৬৩ পয়েন্টে। খাদ্য ও আনুষঙ্গিক খাতে এ হার ২১.১১ পয়েন্ট, পাট খাতে ২২.৪৮ পয়েন্ট এবং পেপার ও প্রিন্টিং খাতে ২৩.৯৪ পয়েন্টে রয়েছে।
এ ছাড়া ট্যানারি খাতে পিই রেশিও ৪৬.৩৯ পয়েন্টে এবং সিরামিক খাতে সর্বোচ্চ ১২৭.৬০ পয়েন্টে অবস্থান করছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)