ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজায় অনুপ্রবেশকালে একদল ইসরায়েলি আটক
ডুয়া ডেস্ক: ইসরায়েলের সীমান্তবর্তী বাফার জোন অতিক্রম করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনুপ্রবেশের চেষ্টা করেছেন একদল ইসরায়েলি নাগরিক। তবে সময়মতো ব্যবস্থা নিয়ে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
রোববার (২০ এপ্রিল) প্রকাশিত টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সীমান্তে চলমান কড়া নিরাপত্তা উপেক্ষা করে ওই দলটি গাজার দিকে অগ্রসর হচ্ছিল। বিষয়টি নজরে আসার পরই আইডিএফ দ্রুত পদক্ষেপ নেয় এবং ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
আইডিএফ জানিয়েছে, আটককৃতরা বাফার জোনে প্রবেশ করলেও গাজা ভূখণ্ডে প্রবেশের আগেই তাদের থামানো হয়।
তবে আরও উল্লেখ করা হয়, আটক ব্যক্তিদের অনেকেই গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের আত্মীয়। ধারণা করা হচ্ছে, প্রিয়জনদের খোঁজেই তারা এমন ঝুঁকিপূর্ণ উদ্যোগ নিয়েছেন।
আইডিএফ বলেছে, এ ধরনের অনুপ্রবেশের চেষ্টা নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে আরও কঠোর নজরদারি চালানো হবে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনা অভিযান শুরুর পর দেশটির নাগরিকদের ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তারপরও এমন প্রবেশচেষ্টার ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়াচ্ছে।
তবে আটক ইসরায়েলিদের পরিচয় বা তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা