ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার: সূচক কমেছে, লেনদেন বেড়েছে
ডুয়া নিউজ : আজ রোববার (২০ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। লেনদেনের শুরুতে সামান্য উথ্থান দেখা গেলেও পতনেই শেষ হয়েছে লেনদেন।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ৭৪ দশমিক ৩৭ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ৮ দশমিক ৩৬ পয়েন্ট।
এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৮ দশমিক ৩০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৮৮ পয়েন্ট কমেছে।
আজ সূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আজ ডিএসইতে ৩৫১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ২৯ লাখ টাকার। অর্থাৎ ১১ কোটি ৭৮ টাকা বেড়েছে লেনদেন।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০১টির, কমেছে ২৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৮৩ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৭ দশমিক ৯৫ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৬৩ দশমিক ৬৩ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)