ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সমালোচনার মুখে আবু আবিদের নিয়োগ বাতিল; জানালেন প্রতিক্রিয়া
ডুয়া নিউজ: জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার। সমালোচনার মুখে তার এই নিয়োগ বাতিল করা হলো।
এর আগে, গত ১৫ এপ্রিল তাকে খণ্ডকালীন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্গানোগ্রামে এমন কোনো পদ না থাকায় এটা নিয়ে প্রশ্ন উঠেছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনার পর, ১৭ এপ্রিল আবিদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি ১৯ এপ্রিল (শনিবার) প্রকাশ করা হয়।
সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি স্থায়ী জনসংযোগ কর্মকর্তা রয়েছেন, যিনি মন্ত্রণালয়ের খবর গণমাধ্যমে প্রচার এবং প্রকাশের জন্য দায়িত্ব পালন করেন। তিনি নিয়মিতভাবে সাংবাদিকদের তথ্য সরবরাহ করেন এবং মন্ত্রণালয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠান। তবে, আবু আবিদের এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর ফেসবুকে ব্যাপক সমালোচনা হয়। এ বিষয়ে আবু আবিদ ফেসবুকে লিখেছেন, “তিনি বাংলাদেশে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও স্পোকসম্যান (মুখপাত্র)। এ ছাড়া দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আলোকিত প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন প্রধানের দায়িত্বে রয়েছেন তিনি।”
নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে আবু আবিদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার কারওয়ান বাজার উল্লেখ করা হয়েছে। তাঁর বাবার নাম মুহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি পটুয়ালাখীর দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন।
এদিকে, নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারির পর আবু আবিদ নিজের ফেসবুকে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমার মুখপাত্র পদটি বাতিল করা হয়েছে। ... যে পদের প্রতি আমার কোন লোভ ছিল না। সে পদ চলে যাওয়াতে আমার কিছু আসে যায় না। মানুষের ভালোবাসা আর দোয়ায় আমার সৃষ্টি। আমৃত্যু সেটাই ধরে রাখতে চাই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত