ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
যেরকমই হোক আমার ছেলেকে ফেরত এনে দেন
ঢাবি প্রতিনিধি : “আপনারা যেভাবে পারেন আমার ছেলেরে খুজে দেন। ভালো মন্দ যেরকমই হোক আমার ছেলেকে ফেরত এনে দেন "- এভাবেই কেঁদে কেঁদে বলছিলেন চার দিন ধরে নিখোঁজ হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদের বাবা।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এই শিক্ষার্থীর দ্রুত সন্ধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতের কার্যকরী পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নিকট একটি স্মারকলিপি প্রদানের পূর্বে খালেদের সহপাঠীদের আয়োজিত সংবাদ সম্মেলনে তার বাবা এমন কথা বলেন।
সংবাদ সম্মেলনে স্মারকলিপিটি পাঠ করেন খালেদের সহপাঠী রিয়াদুল ইসলাম।
স্মারকলিপিতে তিন দফা দাবি পেশ করা হয়। এগুলো হচ্ছে- খালেদ হাসানের দ্রুত সন্ধান পেতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান সমূহে আধুনিক সিসি ক্যামেরার সংখ্যা বৃদ্ধিসহ সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করণীয় উল্লেখ পূর্বক সচেতনতামূলক নোটিশ জারি করতে হবে।
স্মারকলিপিতে উপাচার্যের উদ্দেশ্যে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের এবং সার্জেন্ট জহুরুল হক হলের রুম নম্বর ২০৯ এর আবাসিক শিক্ষার্থী খালেদ হাসান গত (২০-১২-২০২৪) শুক্রবার দুপুর হতে নিখোঁজ। শেখ হাসিনা বিরোধী আন্দোলন এবং নিরাপদ ক্যাম্পাস আন্দোলনে সাহসের সাথে নেতৃত্ব দিয়েছে। এই মুহূর্তে তার গুম বা নিখোঁজ হওয়া অস্বাভাবিক, উদ্বেগজনক। যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা শিক্ষার্থীরা এই ঘটনার পর খুবই দুশ্চিন্তাগ্রস্ত ও নিরাপত্তাহীনতায়ভুগছি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ