ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মরিশাস-বাংলাদেশের মধ্যে ই-পাসপোর্ট সেবা চালু
ডুয়া ডেস্ক: ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকার দেশ মরিশাসে চালু হলো ই-পাসপোর্ট সেবা। বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইসে শনিবার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিশাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জকি আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহি।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহি ই-পাসপোর্ট প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন। তিনি ই-পাসপোর্টের আধুনিক প্রযুক্তি ও তার যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
হাইকমিশনার বক্তব্যে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গৌরবময় মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, “ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালুর মাধ্যমে মরিশাসের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং আমাদের নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাবে। ই-পাসপোর্ট প্রক্রিয়া সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে ও বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে, যা বহির্বিশ্বে বাংলাদেশের মান ও মর্যাদা আরও বৃদ্ধি করবে।”
ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে দুইজন আবেদনকারীর হাতে ডেলিভারি স্লিপ তুলে দেওয়া হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, এখন থেকে মরিশাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা ৫ ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
বাংলাদেশ হাইকমিশন, পোর্ট লুইস—মরিশাস বিশ্বব্যাপী ৫৮তম মিশন, যেখানে বাংলাদেশ সরকারের ই-পাসপোর্ট সেবা চালু করা হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত