ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন
ঢাবি প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম রানা।
শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে সংগঠনের কার্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপস্থিতিতে এই কমিটি আত্মপ্রকাশ করে।
সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীম রানা জানান, নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল আনোয়ার আহম্মেদ, সদস্য কৃষিবিদ মো. ইউনুস আলী সহ ১১ জন সদস্য গত ২৫ মার্চে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ‘ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের’কমিটির আগামী ১ বছরের জন্য মোস্তফা কামালকে সভাপতি ও শামীম রানাকে সাধারণ সম্পাদক করে মোট ১০৪ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
তিনি আরও বলেন, “ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ হলো ঢাকাস্থ ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের ঐক্যের কণ্ঠস্বর। একসাথে চলাই আমাদের শক্তি। সম্মিলিত প্রয়াসই উন্নয়নের মূল চাবিকাঠি, আর আমাদের অঞ্চল তার জ্বলন্ত উদাহরণ হিসেবে থাকুক । ভবিষ্যৎ বদলাবে সৃজনশীল চিন্তা আর কাজের মাধ্যমে। প্রতিটি নতুন ভাবনা ও কার্যকর উদ্যোগই বদলে দিতে পারে আগামীকে। নাম নয়, কর্মই আমাদের পরিচয় গড়ে দেবে। শিক্ষার্থীদের হৃদয়ে হৃদয়ে বন্ধনের সুর তুলবে এই সংগঠন। ভ্রাতৃত্ব, সহযোগিতা ও ভালোবাসার বন্ধনে গড়ে উঠবে এক অটুট শিক্ষার্থী সমাজ। "
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল বলেন, ঠাকুরগাঁও জেলার উন্নয়নের পাশাপাশি সাথে ঠাকুরগাঁও জেলার সকল শিক্ষার্থী দের যে কোন সমস্যায় পাশে থেকে সংগঠনের উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)