ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সপ্তাহের ব্লক মার্কেটে সেরা তিন কোম্পানি
ডুয়া নিউজ: গেল সপ্তাহের (১৩-১৭ এপ্রিল) ব্লক মার্কেটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে ১০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, তারমধ্যে ৩টি কোম্পানি রয়েছে সেরা কোম্পানি। কোম্পানি ৩টির শেয়ার লেনদেন হয়েছে বাকি কোম্পানি ৭টির দ্বিগুণের বেশি টাকার। কোম্পানিগুলো হলো-ম্যারিকো, বীচ হ্যাচারি ও এসিআই লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে ব্লক মার্কেটের শীর্ষে থাকা ম্যারিকোর সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ২৫ কোটি ২০ লাখ টাকা, বীচ হ্যাচারির ২৫ কোটি ১০ লাখ টাকা এবং এসিআই লিমিটেডের ২০ কোটি ৬৮ লাখ টাকা।
বাকি ৭টি কোম্পানির মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ৯ কোটি ৮৯ লাখ টাকা, রিলায়েন্স মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৭ কোটি ৯ লাখ টাকা, প্রিমিয়ার সিমেন্টের ৪ কোটি ৬৯ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ৪ কোটি ৩৭ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৩ কোটি ২৬ লাখ টাকা, খান ব্রাদার্সের ৩ কোটি ৩২ লাখ টাকা এবং এশিয়া ল্যাবরেটরিজের ২ কোটি ৩০ লাখ টাকা।
এতে দেখা যায়, সপ্তাহজুড়ে ম্যারিকো, বীচ হ্যাচারি ও এসিআই লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৭০ কোটি ৯৮ লাখ টাকার। বিপরীতে অবশিষ্ট ৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯২ লাখ টাকার।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)