ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সাংবাদিকদের সুরক্ষায় সব ধরনের উদ্যোগ নেবে সরকার: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, সাংবাদিকদের সুরক্ষায় প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর তথ্য ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যেমন জরুরি, তেমনি জাতীয় স্বার্থে দায়িত্বশীল সংবাদ পরিবেশনও অপরিহার্য। দেশের মানুষের স্বার্থ সুরক্ষায় সাংবাদিকদের কর্তব্যনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
ভবিষ্যতে কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা সরাসরি সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায় কি না, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন রিজওয়ানা হাসান।
অনুষ্ঠানে ২ জন মৃত সাংবাদিকের পরিবারকে ৬ লাখ টাকা, ১১৪ জন সাংবাদিককে চিকিৎসার জন্য ৬৯ লাখ টাকা এবং ৫২ জন অসচ্ছল সাংবাদিককে ২৬ লাখ টাকাসহ মোট ১ কোটি ১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপদেষ্টা তথ্য সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তর পরিদর্শন করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর