ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হাদিকে নিয়ে সিইসির বক্তব্যে ‘ভুল বোঝাবুঝি’: ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের মন্তব্য ঘিরে সৃষ্ট ‘ভুল বোঝাবুঝি’ নিরসনে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, সিইসি তার বক্তব্যে মূলত বোঝাতে চেয়েছেন যে, এ ধরনের সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা প্রদান করা হয়।
এর আগে সকালে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেছিলেন, ‘আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দু-একটা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।’ তিনি আহসানউল্লাহ মাস্টার ও শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের উদাহরণ টেনে বলেন, ‘এ ধরনের ঘটনা তো সবসময় ছিল, এটা নতুন কিছু না।’ সিইসির এমন বক্তব্যের পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সিইসির বক্তব্যের ভুল ব্যাখ্যা প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে কমিশন ওসমান হাদির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ নিয়ে রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভা করেছে ইসি। সেখানে সিইসি দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিইসি তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন যে, অতীতের মতো বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। নির্বাচন কমিশন হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর