ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মার্কিন বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি গুলি
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ফ্লোরিডা ইউনিভার্সিটির টালাহাসি ক্যাম্পাসে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, হঠাৎ করেই এক ব্যক্তি ক্যাম্পাসে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করেন। এ সময় আতঙ্কে শিক্ষার্থীরা দিকবিদিক ছুটতে শুরু করে।
এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি অন্তত ৮ থেকে ১০টি গুলির শব্দ শুনেছেন। “একজন লোক হঠাৎ বন্দুক নিয়ে সামনে আসে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না,” — বলেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গুলিতে অন্তত ৬ থেকে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
পুলিশ জানায়, হামলার পরপরই অভিযুক্তকে আটক করা হয়। তার নাম ফিনিক্স ইকনার, বয়স ২০। জানা গেছে, সে লিওন কাউন্টি শেরিফের ডেপুটির পুত্র এবং নিজেও শেরিফ অফিসের ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য ছিল।
ধারণা করা হচ্ছে, হামলায় ব্যবহৃত অস্ত্রটি ছিল তার মায়ের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক। তবে এখনো হামলার মোটিভ নিশ্চিত করা যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি