ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
চারুকলা ও চিত্রশিল্পীর বাড়িতে আ’গুন একইসূত্রে গাঁথা: ইউট্যাব
ঢাবি প্রতিনিধি : পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরির সঙ্গে যুক্ত ভাস্কর মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বুধবার (১৬ এপ্রিল ) এক বিবৃতিতে বলেন, পহেলা বৈশাখের বর্ষবরণ শোভাযাত্রার ঠিক দুইদিন আগে ফ্যাসিবাদের প্রতিকৃতি ও পায়রার মোটিফে ভোররাতে অগ্নিসংযোগ এবং মানিকগঞ্জে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা একইসূত্রে গাঁথা।
নেতৃদ্বয় বলেন, পলাতক খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ বানানোর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এতোদিন যারা নিজেরাই আগুন দিয়ে ভিন্ন মতাবলম্বী মানুষদের অগ্নিসন্ত্রাসী বলে আখ্যায়িত করতো, যারা নিজেদের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষক বলে দাবি করতো, সময়ের পরিবর্তনে আজ তারাই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে।
তারা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশে যখন শান্তি-শৃঙ্খলা ফিরে আসছে তখনও ফ্যাসিবাদের দোসসরা নানামুখী চক্রান্ত করে যাচ্ছে। চারুকলায় ফ্যাসিবাদের প্রতিকৃতি এবং ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রেরই অংশ। কেননা, জ্বালাও পোড়াও আর ধ্বংসের রাজনীতি তাদের মজ্জাগত চরিত্র, তাদের কাছ থেকে এর চাইতে ভালো কিছু আশা করাটা আশায় গুড়ে বালি।
ইউট্যাবের শীর্ষ দুই নেতা অবিলম্বে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি চারুকলার শোভাযাত্রা সংশ্লিষ্ট সকল শিল্পী ও কর্মীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ইউট্যাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)