ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ক্লাসরুমে প্রভাবশালীর আলু সংরক্ষণ, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
ডুয়া ডেস্ক : দিনাজপুরের খানসামা উপজেলার উত্তর নলবাড়ী উচ্চবিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষে আলু সংরক্ষণ করে রেখেছেন এক প্রভাবশালী ব্যক্তি। ফলে শ্রেণিকক্ষ সংকট দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। ক্লাসরুমে বসার জায়গা না থাকায় ক্লাস না করেই বাড়ি ফিরে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।
বিদ্যালয়টি গোয়ালডিহি ইউনিয়নে অবস্থিত। দেখা গেছে, বিদ্যালয় মাঠসংলগ্ন টিনশেড ভবনের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির দুটি কক্ষে মেঝে জুড়ে আলু রাখা রয়েছে। বারান্দাতেও স্তূপ করে রাখা হয়েছে বস্তাভর্তি আলু। শ্রেণিকক্ষের বেঞ্চগুলো এক পাশে ঠাসাঠাসি করে রাখা হয়েছে, যার ফলে শিক্ষাদানের পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।
বিদ্যালয় সূত্র ও স্থানীয়রা জানান, ঈদুল ফিতরের ছুটির সময় তোফাজ্জল হোসেন শাহ নামে এক স্থানীয় প্রভাবশালী ব্যক্তি স্কুলের দুটি কক্ষে তালা ঝুলিয়ে সেখানে আলু মজুত করেন। ছুটি শেষে বিদ্যালয় খোলার পরও আলুগুলো না সরানোয় ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না।
ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এই ঘটনার কঠোর প্রতিবাদ জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিগত কাজে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মহসিন আলী বলেন, ‘স্কুল বন্ধ থাকাকালীন সময়ে তিনি শ্রেণিকক্ষে আলু রেখেছেন। তাঁকে একাধিকবার অনুরোধ করেও কোনো লাভ হয়নি। ফের অনুরোধ জানাব। যদি তিনি না সরান, তবে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
এ বিষয়ে জানতে চাইলে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, ‘শ্রেণিকক্ষে আলু সংরক্ষণ করে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি দুঃখজনক ও শাস্তিযোগ্য কাজ। ইতোমধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এদিকে, অভিযুক্ত তোফাজ্জল হোসেন শাহ সাংবাদিকদের কাছে বিষয়টি স্বীকার করে বলেন, ‘স্কুল বন্ধ থাকায় সাময়িকভাবে আলু রেখেছিলাম। দ্রুত সরানোর ব্যবস্থা করব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়