ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বৈধতা হারানো দল আ.লীগ, আচরণ হিটলারের কাছাকাছি : দুদু
ডুয়া ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ এখন আর জনগণের কাছে বৈধ কোনো রাজনৈতিক দল নয় বরং তাদের কার্যকলাপ অনেকটা হিটলারের নাৎসি দলের মতো হয়ে উঠেছে।
দেশ টিভির একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ এখন নিজেদের মতো করে ঝটিকা মিছিল বা নানা কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তবে এসবের প্রতি সাধারণ মানুষের আগ্রহ নেই। এমনকি দলটির নিজেদের কাছেও এসব কর্মকাণ্ড খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলে মনে হয়।”
সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা, স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কঠোর হতে হবে।”
তিনি আরও বলেন, “যদি একজন খুনিকে বিচারিক প্রক্রিয়ার বাইরে রাখা হয় তাহলে যারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায় তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। আজ এসব অপরাধী অবাধে ঘুরে বেড়াচ্ছে।”
আওয়ামী লীগের সমালোচনা করে দুদু বলেন, “আজ তারা আর একটি স্বাভাবিক রাজনৈতিক দল নয়। তারা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে তাদের কার্যকলাপ নাৎসি দলের মতো। যেমন হিটলারের দলের সদস্যদের বিশ্বব্যাপী কোথাও পাওয়া গেলে জার্মানিতে বিচার করা হয়—ঠিক তেমন প্রশ্ন আওয়ামী লীগের ক্ষেত্রেও একদিন উঠতে পারে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর