ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ
ডুয়া ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা প্রকাশ করেছে। আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৪২৬ জন, ‘বি’ ইউনিটে ৩২৬ জন, ‘সি’ ইউনিটে ৩১০ জন, ‘ই’ ইউনিটে ২০০ জন এবং ‘আইবিএ-জেইউ’ ইউনিটে ৫০ জন শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি ‘ডি’, ‘ই’ এবং ‘আইবিএ-জেইউ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
পাসের হারে ছাত্রীদের এগিয়ে থাকা:
জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রীদের গড় পাসের হার ৪৪.২২ শতাংশ। পাঁচটি শিফটে আলাদাভাবে অনুষ্ঠিত পরীক্ষায় পাসের হার ছিল যথাক্রমে ৪২.২১%, ৪৫.৬০%, ৩৯.১৭%, ৩৮.৫৭% এবং সর্বোচ্চ ৫৫.৫০%।
এই ইউনিটে ছাত্রীদের আবেদন জমা পড়ে ৪৭,৬৯২টি এবং পরীক্ষায় অংশ নেন ৩৯,৯৬৮ জন। এর মধ্যে পাস করেন ১৭,৬৬৪ জন।
অন্যদিকে ছাত্রদের গড় পাসের হার ছিল ৪১.৭০ শতাংশ। প্রথম শিফটে তাদের পাসের হার ছিল ৩৮.০২%, দ্বিতীয়তে ৪৭.৪৪%, তৃতীয়তে ৪৩.৪০% এবং চতুর্থ শিফটে ৩৮.২৩%। মোট ৩৯,০৭৬টি আবেদন জমা পড়ে এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৩,৬৪৯ জন। উত্তীর্ণ হন ১৪,০০৪ জন।
আইবিএ-জেইউ ইউনিটে তুলনামূলক কম সাফল্য:
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ইউনিটে ছাত্রদের পাসের হার ছিল ২৮.৫৪ শতাংশ এবং ছাত্রীদের ২৩.৬৬ শতাংশ। এই ইউনিটে ছাত্রদের সর্বোচ্চ প্রাপ্ত নম্বর (জিপিএসহ) ছিল ৭২.৮০ এবং ছাত্রীদের ৭৪.৫৮।
এ বছর ছাত্রদের মোট আবেদন পড়ে ২,৮৩৪টি এবং পরীক্ষায় অংশ নেন ২,১২২ জন। ছাত্রীদের আবেদন ছিল ১,৮৫৪টি, পরীক্ষায় অংশগ্রহণ করেন ১,২৮৫ জন। গড় উপস্থিতির হার ছিল ৭৩ শতাংশ, জানান ইউনিট পরিচালক অধ্যাপক আইরিন আক্তার।
মেরিট লিস্ট দেখতেক্লিক করুন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)