ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্ব’স্ত; সব যাত্রী নিহ’ত
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের কলাম্বিয়া কাউন্টিতে একটি প্রাইভেট বিমান অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিতসুবিশি এমইউ-২বি মডেলের বিমানটি কোপাকে শহরের কাছে একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়। এতে থাকা ছয়জনই প্রাণ হারান।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রতিনিধি টড ইনম্যান এক সংবাদ সম্মেলনে জানান, বিমানটি উচ্চগতিতে মাটিতে আছড়ে পড়ায় তা সম্পূর্ণ বিকৃত হয়ে মাটির গভীরে গেঁথে যায়। দুর্ঘটনাস্থলে কাউকে জীবিত পাওয়া যায়নি।
নিহতদের মধ্যে ছিলেন, এমআইটি স্নাতক জেমস স্যান্টোরো, সাবেক এমআইটি ফুটবলার ও ২০২২ সালের এনসিএএ নারী বর্ষসেরা কারেননা গ্রফ, তার বাবা স্নায়ুবিজ্ঞানী ড. মাইকেল গ্রফ, মা ইউরোগাইনোকোলজিস্ট ড. জয় সাইনি, ভাই সোয়ার্থমোর কলেজ গ্র্যাজুয়েট জ্যারেড গ্রফ এবং জ্যারেডের সঙ্গী আলেক্সিয়া কুয়াউইটাস দুয়ার্তে।
বিমানটি নিউইয়র্ক সিটির ওয়েস্টচেস্টার কাউন্টি এয়ারপোর্ট থেকে কলাম্বিয়া কাউন্টি এয়ারপোর্টে যাচ্ছিল এবং গন্তব্য থেকে মাত্র ১০ মাইল দূরে বিধ্বস্ত হয়।
তদন্তকারীরা জানান, পাইলট প্রথমবার ব্যর্থ ল্যান্ডিংয়ের পর দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করছিলেন। কিন্তু রাডার থেকে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিয়ন্ত্রণ টাওয়ারের চারবারের চেষ্টার পরও কোনো সাড়া মেলেনি। দুর্ঘটনার আগে কোনো ‘ডিস্ট্রেস সিগনাল’ পাঠানো হয়নি।
ঘটনার সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং মাঠে বরফ থাকায় পরিবেশ ছিল প্রতিকূল। এনটিএসবি জানিয়েছে, দুর্ঘটনার কারণ হিসেবে আবহাওয়া একটি বড় ভূমিকা রাখতে পারে।
তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় পাইলট ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস (IFR) অনুযায়ী বিমান চালাচ্ছিলেন। মাঠে বরফ জমে থাকা এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকার (তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি ফারেনহাইট) কারণে আবহাওয়াজনিত সমস্যাকে সম্ভাব্য দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা বিমানের ধ্বংসাবশেষ এবং একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে। তবে এই ফুটেজ জনসাধারণের জন্য প্রকাশ করা হবে না।
বিধ্বস্ত হওয়া বিমানটির মালিক ছিল ম্যাসাচুসেটসভিত্তিক ‘ডায়নামিক স্পাইন সলিউশনস এলএলসি’। প্রতিষ্ঠানটির একমাত্র এজেন্ট হিসেবে নথিভুক্ত ছিলেন নিহত ড. মাইকেল গ্রফ। বিমানটি গত বছর আধুনিক এভিয়োনিক্স প্রযুক্তিসহ কেনা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ