ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
প্রবাসীদের জন্য সব বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খোলার সুবিধা
ডুয়া নিউজ: প্রবাসীরা এখন থেকে বাংলাদেশে সব ধরনের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। বাংলাদেশ ব্যাংক রোববার (১৩ এপ্রিল) এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাসীদের নামে খোলা বৈদেশিক হিসাবের ক্ষেত্রে সুদের হার বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।
এতদিন প্রবাসীরা শুধুমাত্র অনুমোদিত চারটি বৈদেশিক মুদ্রা (যুক্তরাষ্ট্র ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো এবং ইয়েন) দিয়ে হিসাব খুলতে পারতেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, এবার তারা অন্যান্য ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রায়ও হিসাব খুলতে পারবেন, যা দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রবাসীরা অনুমোদিত ও ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রায় প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাব খুলতে পারবেন। এসব হিসাবের বিপরীতে সুদের হার নির্ধারণে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
আর্থিক খাতের বিশ্লেষকেরা বলছেন, যারা বিদেশে আছেন তারা তাদের নিজস্ব মুদ্রায় সঞ্চয় করতে আগ্রহী। বাজারভিত্তিক সুদ হার নির্ধারণের ফলে ব্যাংকগুলো প্রয়োজন অনুযায়ী সুদের হার ঠিক করতে পারবে। ফলে প্রবাসীদের সঞ্চয় বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী