ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’র জরুরি সতর্কবার্তা
ডুয়া ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার বিরুদ্ধে দেশজুড়ে দল-মত নির্বিশেষে জনগণকে একত্রিত করে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ প্ল্যাটফর্ম নামের একটি সংগঠন। কর্মসূচির সফল সমাপ্তিতে সংগঠনটি দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংগঠনটি জানায়, সফলতার পাশাপাশি তারা বিশেষ কিছু সতর্কবার্তা দিয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের কোথাও কোনো শাখা অনুমোদন দেওয়া হয়নি।
এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনলাইন কিংবা অফলাইনে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নাম বা লোগো ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করলে আমরা তার দায়ভার বহন করব না।
একই সঙ্গে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই প্ল্যাটফরমের নাম বা লোগো সংবলিত কোনো পেইজ বা প্ল্যাটফরমের সন্ধান পেলে আমাদেরকে কমেন্টে জানান এবং তাদের সাবধান করুন, রিপোর্ট করুন। আমাদের আয়োজক টিমের অনেকেই কর্মসূচি সফল করতে দিন-রাত খাটুনির পর অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন।
এই অভূতপূর্ব গণজমায়েত-পরবর্তী প্রতিক্রিয়া জানানোর ভাষা আমাদের ছিল না। আমরা এখনো মোহাবিষ্ট আর আল্লাহর কাছে কৃতজ্ঞতাবনত। খুব শিগগিরই পরবর্তী কার্যক্রম ও কার্যনির্বাহী পরিষদ সংক্রান্ত ঘোষণা আসবে আশা করছি, ইনশাআল্লাহ।
তত দিন অন্য কাউকে আমাদের এই সর্বজনীন প্ল্যাটফরমের নাম ব্যবহার করে কোনো কিছু করা থেকে বিরত রাখার দায়িত্ব আপনাদের কাছেই অর্পণ করছি। এই প্ল্যাটফরম সবার, আপনারও। তাই অসদুদ্দেশ্যে কিংবা সৎ উদ্দেশ্যে কিন্তু অযথার্থ উপায়ে এই প্ল্যাটফরমের নাম বা প্রতীক কাউকে ব্যবহার করতে না দেওয়ার দায়িত্বও আপনারই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব