ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দ
ডুয়া নিউজ: জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাংকফোর্টে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটি শনিবার (১২ এপ্রিল) শহরের নিকটস্থ গ্রিস হাইম সালবাউ হলে বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনটির মুখ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়উম চৌধুরী।
পুনর্মিলনীর আয়োজন করা হয়েছিল মজাদার খাবারের পাশাপাশি শিল্পী নিম্মি কাদের ও তাপসী রায়ের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের ব্যাপক আনন্দ দিয়েছে।
অনুষ্ঠানে কায়উম চৌধুরী বলেন, দীর্ঘ তিন দশক ধরে আমরা প্রবাসে নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার সুযোগ দিতে এই আয়োজনটি করেছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে যে সকল সদস্য প্রতিবছর অবিরাম পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?