ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মক্কায় প্রবেশে নতুন বিধিনিষেধ, অনুমতি ছাড়া ফিরিয়ে দেওয়া হবে
ডুয়া নিউজ : আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে বড় পরিসরের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। হজ ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ এপ্রিল থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশে বিশেষ অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সৌদি বার্তা সংস্থা সামা টিভির প্রতিবেদনে জানানো হয়, উমরাহ ভিসায় সৌদি আরবে অবস্থানরত বিদেশিদের ২৯ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের চেয়ে বেশি থাকলে তা ভিসার শর্ত লঙ্ঘনের আওতায় পড়বে।
এছাড়া, সৌদির অন্যান্য শহরে বসবাসরত বিদেশি নাগরিকদেরও ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ পবিত্র নগরীতে প্রবেশের চেষ্টা করলে, বিশেষ করে আল-শুমাইসি চেকপয়েন্টে তাদের ফেরত পাঠানো হবে। তবে যাদের ইকামা (আবাসিক অনুমতি) মক্কা শহর থেকেই ইস্যু করা হয়েছে, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।
কর্মসংক্রান্ত কারণে মক্কা বা আশপাশের পবিত্র স্থানে যেতে হলে, বিদেশি শ্রমিকদের ‘আবশের’ অথবা ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে যথাযথ অনুমতি নিতে হবে।
এদিকে, উমরাহ ভিসা ইস্যুর জন্য ব্যবহৃত ‘নুসুক’ পোর্টালে ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত নতুন উমরাহ অনুমতি দেওয়া সাময়িকভাবে বন্ধ থাকবে। এই নির্দেশনা উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এর সদস্য দেশগুলোর নাগরিকদের পাশাপাশি সৌদিতে অবস্থানরত বিভিন্ন ভিসাধারী বিদেশিদের জন্যও প্রযোজ্য হবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজ মৌসুমে ভিড় নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ