ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাহরাইনে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন প্রবাসী বাংলাদেশিরা
ডুয়া ডেস্ক: বাহরাইনে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বাংলাদেশের সময়সূচির সঙ্গে সঙ্গতি রেখে, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ স্কুল বাহরাইন কেন্দ্রে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। দেশটির বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তাঁর সঙ্গে ছিলেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস, প্রথম সচিব মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী, গভর্নিং বডির সদস্যরা এবং প্রবাসী সাংবাদিকরা।
এ সময় রাষ্ট্রদূত পরীক্ষার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং কেন্দ্রের সার্বিক পরিবেশ ও পরীক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ বছর বাংলাদেশ স্কুল কেন্দ্র থেকে মোট ৬৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ জন অনিয়মিত পরীক্ষার্থী, যারা ২০২৪ সালে অকৃতকার্য হয়েছিল।
পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু, নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে দূতাবাস এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা গেছে, এবং অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?