ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘ফ্যাসিস্ট মুখাকৃতি’ পুড়ে যাওয়া নিয়ে যা জানালো ঢাবি চারুকলা
ডুয়া ডেস্ক: পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৈরি প্রতীকী ‘ফ্যাসিস্ট মুখাকৃতি’ মোটিফটি আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় অনুষদের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে এবং শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, নববর্ষ উদ্যাপনের জন্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন প্রতীকী মোটিফ তৈরি করা হয়েছিল। এর মধ্যে ছিল ‘দানবীয় ফ্যাসিবাদী’ মুখাবয়বের একটি বিশাল মোটিফ, যা অনুষদের দক্ষিণ পাশের গেট–সংলগ্ন স্থানে একটি প্যান্ডেলের ভেতর রাখা হয়েছিল।
বিবৃতিতে আরও জানানো হয়, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে প্যান্ডেলটিতে আগুন লাগে এবং এতে প্রধান মোটিফটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। পাশাপাশি ‘শান্তির পায়রা’ মোটিফটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য অনুযায়ী, তারা আগুন লাগার খবর পায় ভোর ৫টা ৪ মিনিটে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৫টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কেবল দুটি নির্দিষ্ট মোটিফে আগুন লাগা নিয়ে প্রশ্ন তুলেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, ঘটনাটি রহস্যজনক এবং পূর্ণাঙ্গ তদন্তের পরই আগুনের উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাবে।
চারুকলা অনুষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, এবারের নববর্ষের প্রতিপাদ্য ছিল: ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই থিমকে ঘিরেই মূল মোটিফ হিসেবে তৈরি করা হয় বিশাল একটি ‘ফ্যাসিস্ট মুখাকৃতি’। বাঁশ ও বেত দিয়ে নির্মিত এই ২০ ফুট উচ্চতার প্রতিকৃতিতে এক নারীর হাঁ করা মুখ, বিশাল নাক, ভয় জাগানো চোখ এবং মাথায় চারটি শিং ফুটিয়ে তোলা হয়। সামাজিক মাধ্যমে অনেকেই এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে উল্লেখ করছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের