ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হাসিনার বুদ্ধিতে ভিসা ও ট্রান্সশিপমেন্ট বাতিল, বিপাকে মোদি
ডুয়া ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারের সাম্প্রতিক নীতিগত সিদ্ধান্তগুলো নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলী কূটনৈতিক অবস্থান ভারতকে বাংলাদেশের জন্য চালু ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করতে বাধ্য করেছে। এতে ভারতের বন্দরগুলোতে চাপ বেড়েছে আর বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেও নতুন জটিলতা সৃষ্টি হয়েছে।
২০২০ সালের জুন মাসে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রদান করেছিল ভারত। এর ফলে বাংলাদেশের পণ্য আন্তর্জাতিক বাজারে সহজে রপ্তানি করা যাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক এক ঘোষণায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এই সুবিধা বাতিল করছে। ভারতের তরফ থেকে বলা হয়েছে, ট্রান্সশিপমেন্ট কার্যক্রমে বন্দরজট বাড়ছে এবং এতে ভারতের নিজস্ব রপ্তানিকেও বাধার মুখে পড়তে হচ্ছে।
তবে অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশেষজ্ঞদের অভিমত, এই সিদ্ধান্তে ভারত নিজেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। বিজিএমইএর সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব বলেন, “বাংলাদেশ কিছুটা চাপে পড়লেও আসল ক্ষতিটা ভারতের ব্যবসায়ীদেরই হবে। এটা কৌশলগতভাবে ভারতের জন্য ভুল সিদ্ধান্ত।”
বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ড অ্যাসোসিয়েশনের (বাফা) সভাপতি কোভিদ আহমেদ জানান, “প্রথমে কিছুটা অস্বস্তি তৈরি হলেও বাংলাদেশ শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিকল্প বন্দর ব্যবহার করে পরিস্থিতি সামাল দিতে পারবে। কিন্তু ভারতের সম্ভাব্য রাজস্ব ক্ষতি হবে উল্লেখযোগ্য।”
এই প্রেক্ষাপটে অনেক অর্থনীতিবিদ আশঙ্কা করছেন, ভারতের এমন একতরফা ও আত্মকেন্দ্রিক নীতিগুলো তাদের অর্থনীতিকে ধীরে ধীরে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে। ইতিমধ্যে কয়েকটি আন্তর্জাতিক পরিসংখ্যান ভারতের প্রবৃদ্ধিতে মন্দা এবং রপ্তানি হ্রাসের ইঙ্গিত দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল