ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক (গ্রেড-১) হয়েছেন। গত ১ ডিসেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তাকে জাতীয় বেতন স্কেলের গ্রেড-২ ভুক্ত নির্বাহী পরিচালক পদ থেকে গ্রেড-১ পদে উন্নীত করা হয়।
খুলনার সন্তান মো. আমজাদ হোসেন খাঁন ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে সাফল্যের সঙ্গে জেআইবিবি ও ডিআইবিবি সম্পন্ন করেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের খুলনা ও বরিশাল অফিস ছাড়াও প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, কৃষি ঋণ বিভাগ, ব্যাংকিং ও আইন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের জাইকা সহায়তাপুষ্ট এসএমএপি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত প্রয়োজনে তিনি থাইল্যান্ড, স্পেন, জাপান, নেপাল ও ইন্দোনেশিয়া সফর করেছেন। এছাড়া তিনি ঢাকা অফিসার্স ক্লাব, বাংলাদেশ অর্থনীতি সমিতি ও খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট