ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ই-সরা-য়েলি বাহিনীর ওপর জেনিন ব্রিগেডের আইইডি হা-ম-লা
ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানবাহনের ওপর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার দাবি করেছে জেনিন ব্রিগেড নামে পরিচিত এক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী। শুক্রবার (১১ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আলজাজিরা আরবি জানায়, জেনিন ব্রিগেড—এ দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সক্রিয় যোদ্ধাদল—বিস্ফোরক হামলার দায় স্বীকার করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, সিলাত আল-হারিথিয়া শহরের প্রবেশপথে ইসরায়েলি সেনা যানবাহন প্রবেশ করার সময় আগে থেকেই প্রস্তুত রাখা ‘অত্যন্ত বিস্ফোরক’ ডিভাইসটি বিস্ফোরণ ঘটানো হয়।
হামলার পর এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।
এদিকে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (PIJ )সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়ন নাবলুসের পুরোনো শহরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানকার বিস্তারিত তথ্য এখনও অস্পষ্ট।
এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় তারা স্থানীয় সাংবাদিক সামের খুওয়াইরাকে তার নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। একই সময়ে বালাতা শরণার্থী শিবিরেও সেনা অভিযান চালানো হয়, যেখানে বাসিন্দাদের বাড়ি থেকে বের করে দিয়ে বেশ কয়েকজনকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়।
ইসরায়েলি সেনারা নাবলুসের পুরোনো শহরের বিভিন্ন এলাকা ঘিরে ফেলে, বিশেষ করে আজাজ মসজিদ ও গ্রেট সালাহ আল-দীন মসজিদ চত্বরে অবস্থান নেয়। স্থানীয় সূত্র জানায়, আকাবা পাড়ার একটি ফিলিস্তিনি বাড়িতেও অভিযান চালিয়েছে তারা।
গত মাসেও ইসরায়েলি বাহিনী একই এলাকায় বেশ কয়েকটি মসজিদে অভিযান চালিয়ে তল্লাশি ও লুটপাট করে, যা অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল