ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিক্ষার্থীদের হলে প্রবেশের সময়সীমা বেঁধে দিলো ইবি প্রশাসন
ডুয়া নিউজ: শিক্ষার্থীদের আবাসিক হলে প্রবেশের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হল প্রভোস্ট কাউন্সিল। মেয়েদের ক্ষেত্রে মাগরিবের আজান হওয়ার ১৫ মিনিট এবং ছেলেদের ক্ষেত্রে রাত ১১টার মধ্যে হলে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রভোস্ট কাউন্সিলের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, শনিবার অনুষ্ঠিত ১৪০তম প্রভোস্ট কাউন্সিলের সাধারণ সভায় উঠে আসা তিন নম্বর প্রস্তাবে ছাত্র ও ছাত্রীদের হলে রাতে প্রবেশের সময় নির্ধারণ প্রসঙ্গে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে বলা হয়, ছাত্রদের প্রতিটি হলে রাত ১১টার মধ্যে শিক্ষার্থীদের প্রবেশ বাধ্যতামূলক। আর ছাত্রীদের হলে মাগরিবের আজান হওয়ার ১৫ মিনিটের মধ্যে প্রবেশ বাধ্যতামূলক। শিক্ষার্থীদের স্ব-স্ব হল ব্যতিরেকে অন্য হলে অবস্থানও নিষিদ্ধ।
এছাড়াও শীতকালীন ছুটির সময় প্রতিটি হলের চারদিকে নিরাপত্তা টহল বাড়ানো, যেমন- রাতে অতিরিক্ত ২ জন এবং দিনে অতিরিক্ত ১ জন নিরাপত্তা প্রহরী প্রতিটি হলের চারদিকে পাহারারত থাকা, গত জুলাই থেকে ডিসেম্বর মোট ছয় মাসের বকেয়া ভর্তুকি (সাবসিডি) দ্রুত হল ফান্ডে জমাদানের অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে শীতকালীন ছুটিতে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ডাইনিং খোলা রাখা প্রসঙ্গে এখনও ধোঁয়াশা কাটেনি। এ বিষয়ে রাতে প্রভোস্ট কাউন্সিল জরুরি সভা করবে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?