ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে অনলাইনেও
ডুয়া ডেস্ক: সরকার 'মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯' সংশোধন করেছে। এর মাধ্যমে বিয়ে এবং তালাক নিবন্ধন এখন ম্যানুয়ালির পাশাপাশি অনলাইন পদ্ধতিতেও সম্পন্ন করা যাবে। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে এই সংশোধনীটি ঘোষণা করা হয়েছে।
এতে জানানো হয়েছে, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষেত্রে অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে, যেখানে নিবন্ধনের ফি ডিজিটাল মাধ্যমে অথবা সরকারের নির্ধারিত পদ্ধতিতে পরিশোধ করা যাবে। নিকাহ্ এবং তালাক নিবন্ধন ম্যানুয়ালির পাশাপাশি অনলাইন পদ্ধতিতেও সম্পাদিত হবে।
অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে, ফরম 'ঘ' তে যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন তারা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল স্বাক্ষর করবেন অথবা সরাসরি স্বাক্ষর করবেন। এছাড়া নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে টিপসই প্রদান করতে হবে।
আইন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বিয়ে এবং তালাক নিবন্ধন ম্যানুয়ালি ও অনলাইনে সম্পন্ন করার বিষয়ে আইনি জটিলতা দূর করা হয়েছে। বর্তমানে সফটওয়্যার তৈরির কাজ চলছে এবং শীঘ্রই অনলাইন পদ্ধতি চালু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত