ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আইপিও আইন সংশোধন বিষয়ে মতামত চেয়েছে বিএসইসি
ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সংশ্লিষ্ট আইনগুলোর খসড়া বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও অংশীজনদের কাছ থেকে মতামত আহ্বান করেছে।
সোমবার (৭ এপ্রিল) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টাস্কফোর্স ইতোমধ্যে আইপিও সংশ্লিষ্ট আইনের খসড়া সুপারিশ আকারে কমিশনে জমা দিয়েছে, যা বাজার সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংস্থাটি।
আগামী ১৫ এপ্রিলের মধ্যে মতামত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। এ উদ্দেশ্যে ই-মেইল ঠিকানা:???? [email protected]
বিএসইসি জানায়, এই উদ্যোগের মাধ্যমে শেয়ারবাজারের আইনি কাঠামো আরও কার্যকর ও শক্তিশালী হবে, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।
কমিশন আশাবাদী, সবার অংশগ্রহণে আইপিও নীতিমালার আধুনিকায়ন ও সংশ্লিষ্ট আইন সংস্কারের মাধ্যমে দেশের পুঁজিবাজারের কাঠামোগত উন্নয়ন সম্ভব হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)