ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি আম উৎসব
ডুয়া ডেস্ক : কাতারের দোহায় আগামী জুন অথবা জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশি আম উৎসব ২০২৫’। দোহার ঐতিহ্যবাহী সুক ওয়াকিফ প্রাঙ্গণে ৭ দিনব্যাপী এই উৎসব আয়োজনের পরিকল্পনা করেছে দোহাস্থ বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশ দূতাবাস ও সুক ওয়াকিফ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের নানা জাতের সুস্বাদু আম। এছাড়া থাকবে আমজাত পণ্য—যেমন আচার, জুস, আইসক্রিমসহ বিভিন্ন দেশীয় ফল ও পণ্যের সমাহার।
বাংলাদেশি সংস্কৃতি, স্বাদ ও পণ্যের প্রতি কাতারে বসবাসরত বিদেশিদের আগ্রহ বাড়াতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আয়োজকরা।
মেলায় অংশগ্রহণে আগ্রহী বাংলাদেশি ব্যবসায়ীদের জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ্ আল রাজী এবং প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাসির উদ্দিন।
যোগাযোগ:
আব্দুল্লাহ্ আল রাজী, প্রথম সচিব, বাংলাদেশ দূতাবাস, দোহা – +974-55175219
মো. নাসির উদ্দিন, প্রথম সচিব ও দূতালয় প্রধান – +974-33540281
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী