ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দেশে ফিরেছেন অভ্যুত্থানের সময় গ্রেপ্তার ১০ সৌদি প্রবাসী
ডুয়া নিউজ : জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেন প্রবাসীরা। তবে অভ্যুত্থানের সময় বিদেশে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে গ্রেপ্তার হন বেশ কয়েকজন প্রবাসী। এছাড়া অভ্যুত্থান পরবর্তী সময়েও কয়েকজন গ্রেপ্তার হন। এদের মধ্যে সৌদি আরবে গ্রেপ্তার হওয়া ১০ প্রবাসী দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তারা।
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে, সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজের আয়োজন করেন। এর পর সৌদি কর্তৃপক্ষ সেখান থেকে ১২ জনকে গ্রেপ্তার করে।
আট মাস জেলখানায় বন্দিজীবন কাটানোর পর, সৌদি সরকার ১০ জনকে দেশে ফিরিয়ে পাঠিয়েছে। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকার কারণে বাকি দুজন পরে দেশে ফিরবেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ