ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
দুবাইয়ে বাংলাদেশি শিক্ষার্থীর এমবিবিএস কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফল
ডুয়া নিউজ: দুবাই মেডিকেল ইউনিভার্সিটি থেকে এমবিবিএস কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে দেশ ও প্রবাসীদের জন্য সম্মান বয়ে এনেছেন বাংলাদেশি শিক্ষার্থী রাবিয়া সুলতানা (শিমু)। তার বাড়ি চট্টগ্রামের রাউজানের উত্তর গোজরা ইউনিয়নে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুবাই ট্রেড সেন্টারের জাবিল হলে ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিমু 'এক্সিলেন্ট' (আরবিতে 'ইমতিয়াজ') শিরোনামে প্রথম সারির ১২ জন কৃতিত্বশালী শিক্ষার্থীর মধ্যে স্থান অধিকার করেন।
শিমু অল্প বয়সেই তার বাবাকে হারিয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাবিয়া সুলতানা (শিমু)’র বাবা নুরুল আবছার বেঁচে থাকলে তার কৃতিত্বে অত্যন্ত খুশি হতেন। শিমুর চমৎকার ফলাফল অর্জনে তাকে অ্যাওয়ার্ড প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষকে তার পরিবার অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সহধর্মিনী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী