ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আবারও ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার, নিহত বেড়ে ১৭০০
ডুয়া নিউজ: মিয়ানমারে নতুন করে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ রোববার (৩০ মার্চ) স্থানীয় সময় বিকেলে মান্দালয়ের কাছে এই ভূমিকম্পটি আঘাত হানে। খবর বিবিসির।
দু’দিন আগে শুক্রবার (২৮ মার্চ), মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা ১৭০০ জনে পৌঁছেছে, বলে জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।
স্থানীয় সময় অনুযায়ী রবিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মান্দালয়ের কাছে নতুন করে এই ভূমিকম্পটি সংঘটিত হয়েছে।
শুক্রবারের ভূমিকম্পে অসংখ্য ভবন ধসে পড়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রভাব থাইল্যান্ডসহ আশপাশের অন্যান্য দেশেও পড়েছে।
থাইল্যান্ডে নিহতের খবর পাওয়া গেছে এবং ব্যাংককে একটি ৩৩ তলা ভবন ধসে পড়ার ঘটনায় উদ্ধারে এখনও অভিযান চলছে।
জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, ধ্বংসস্তুপের মধ্যে থেকে জীবিতদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানোর সময় চিকিৎসা সরবরাহের তীব্র সংকট মোকাবিলায় বাধা সৃষ্টি করছে।
ব্যাংককে ধসে পড়া ভবনে চাপা পড়াদের খুঁজে বের করার কাজ রোববারও অব্যাহত রয়েছে। ব্যাংককে নিহতের সংখ্যা ১৭ জনে পৌঁছেছে এবং ৮৩ জন এখনও নিখোঁজ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ