ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সৌদি আরবে দেখা গেছে ঈদের চাঁদ
ডুয়া নিউজ : সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল রবিবার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার (২৯ মার্চ) দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এ তথ্য জানিয়েছে। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ ২৯টি রোজা রেখেছেন।
সৌদি আরবের প্রধান দুটি পর্যবেক্ষণ কেন্দ্র, সুদাইর ও তুমাইরে, ঈদের চাঁদের সন্ধান নেওয়ার জন্য সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করা হয়। সেখানে সন্ধ্যা ৬টা থেকে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার প্রক্রিয়া শুরু হয়।
এর আগে, সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সৌদি আরবের প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি বলেন, “আজ সুদাইরে ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত হবে এবং অর্ধচন্দ্র সূর্যাস্তের ৮ মিনিট পর অস্ত যাবে। আকাশ পরিষ্কার থাকলে, সূর্যাস্তের পর চাঁদ দেখতে সক্ষম হওয়া সম্ভব, সেটা যতটুকু দৃশ্যমান হোক।”
অপর এক জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-আমার বলেন, “আমি বিশ্বাস করি, আজ সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে আমরা চাঁদ দেখতে পাব।” শেষ পর্যন্ত তাদের পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়।
সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব হবে না, কারণ ওই দিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদের সূর্য সংযোগ ঘটবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি